নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। কেন আপনি তাদের চায়ের দাওয়াত দেন? কারা তারা, যাদের বলেন আমার অফিসে চায়ের দাওয়াত দিলাম। যারা আপনাকে হত্যাচেষ্টা করেছিল তাদের চায়ের দাওয়াত দিতে পারেন না। কি ঠ্যাকা পড়েছে আপনার আর আমাদের যে ওদের সাথে গণতন্ত্র চর্চা করতে হবে? যারা মানুষকে মেরে ফেলবে। তাদের কেন আমরা চা খাওয়াব? আপনি এখন বাংলাদেশের সম্পদ।’
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার তল্লা এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ দিন জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শামীম ওসমান বলেন, ‘এখনো ষড়যন্ত্র হয়, খেলা হয়। যারা খেলছেন এত দিন চুপ ছিলাম। কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। রাজপথ দখল করবেন, করেন। আমরা বসে আছি আপনাদের সাথে খেলার জন্য। রাজাকার সন্তানদের সাথে মুক্তিযোদ্ধার সন্তানদের খেলা হবে, আর সেখানে মুক্তিযোদ্ধার সন্তানরাই জয়ী হবে। আমরা তো ক্ষমতায় আছি। কাউকে তো মারলাম না, ধরলাম না। কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমি সব হারিয়ে ধৈর্য ধরেছি, তোমরাও ধরো।’ ’ আমি জাতির পিতার কন্যার উদ্দেশে বলছি, ধৈর্যের একটা সীমা আছে, আপনাকে ২১ বার মারার চেষ্টা করা হয়েছে। দেশে আজ মানবাধিকারের কথা শুনি। জাতিসংঘ থেকে মানবাধিকার শেখাতে আসছেন। কোথায় ছিল মানবাধিকার যখন রোহিঙ্গাদের পাঠিয়ে দিয়েছে, সেখানে তো আপনারা মানবাধিকার দেখালেন না।’
এমপি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আর ১৫-২০ বছর সময় পেলে আমাদের দেশ জাপানের মতো উন্নত হওয়ার কথা ছিল। আমাদের সোনার শরীর পুড়িয়ে বিদেশে কাজ করার কথা ছিল না। আমাদের মতো কিশোরদের স্বপ্ন হত্যা করেও ঘাতকদের শান্তি হয়নি। এখন আবারও ষড়যন্ত্র হচ্ছে। ফখরুল সাহেব হাসতে হাসতে বলেন সরকার নাকি চোখে সর্ষে ফুল দেখবে। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। এতে তো আপনাদের খুশি হওয়ার কথা না। দুঃখ-কষ্ট পাওয়ার কথা।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে