ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক।
আজ বুধবার বিষয়টি জানিয়েছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘গত সোমবার এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ভুক্তভোগী যুবকের নাম—আরাফাত হোসেন (১৯)। তিনি উপজেলার দোহার খালপাড় গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।
মামলার এজাহারে ভুক্তভোগী আরাফাত হোসেন উল্লেখ করেন, গত রোববার সকাল সাড়ে ৭টায় আমি আমার ইয়ামাহা-১৬০ সিসি, এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল নিয়ে ইট কেনার জন্য উপজেলার ডাইয়ারকুম পিবিএফ ইট ভাটায় যাই। এমন সময় পুলিশের পোশাক পরা একজনসহ ৩ ব্যক্তি আমাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করে। তাঁরা আমার হেলমেট আছে কি না জানতে চায়।
এজাহারে আরও বলা হয়, এ সময়ে আমি বলি হেলমেট বাসায় আছে। তারা বাসায় যেতে চায়। বাসায় আসার সময় বানাঘাটা পূর্ব পাওয়ার হাউসের সামনে আসলে তারা হঠাৎ মোটরসাইকেলে থেকে আমাকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, আমার মোটরসাইকেল নিয়ে নিকড়া গ্রামের দিকে চলে যায়। সেই সঙ্গে আমার কাছে থাকা মোবাইল, টাকা সব নিয়ে যায়। পরে আমি বাসায় ফিরে পরিবারের লোকদের বিষয়টি জানিয়ে থানায় গিয়ে মামলা করি।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে