
গাজীপুর কালিয়াকৈরের সাব-রেজিস্ট্রার মো. নূরুল আমিন তালুকদার ও তার স্ত্রী–মেয়ের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিভিন্ন ব্যাংকে প্রায় সাড়ে ১১ কোটি টাকা জব্দ করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ হিসাব জব্দের আদেশ দেন।
টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকে পত্রিকাকে বলেন, ‘এসবের বাইরে তার আর কোনো সম্পদ আছে কি-না তা জানতে চাওয়া হবে।’ এ ছাড়া অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার প্রস্তুতি চলছে বলে জানা তিনি।
সাব রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি এলাকায়। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ২৩ জুলাই টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক), টাঙ্গাইল।
তথ্যমতে-নূরুল আমিন তালুকদারের চারটি ব্যাংক হিসাবে ১২ লাখ এক হাজার ১১১ টাকা, স্ত্রী নূরুন্নাহারের ১০টি ব্যাংক হিসাবে চার কোটি চার লাখ ৫৩ হাজার ৩৬৮ টাকা এবং মেয়ে জিনাত তালুকদারের চারটি ব্যাংক হিসাবে এক কোটি ২৪ লাখ ৮২ হাজার ১৩৩ টাকা, সর্বমোট পাঁচ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া স্ত্রী নূরুন্নাহার খানমের ৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে। যার মূল্য তিন কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯৪০ টাকা এবং মেয়ে জিনাত তালুকদারের নামে দুইটি ফ্ল্যাট যার মূল্য ৭৭ লাখ এবং একটি প্রাইভেটকার (টয়োটা) গাড়ি ২৯ লাখসহ মোট এক কোটি ছয় লাখ টাকা জব্দের নির্দেশ আদেশ দেন আদালত।
এ বিষয়ে কথা বলতে সাব-রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে