নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার আসামিদের শনাক্ত করার পরপরেই পুলিশে সোপর্দ করা হয়। রাতেই ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে হোসিয়ারিতে কর্মরত এবং মেয়ে বাক্প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর সকালে বাসার সবাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরে আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করলে একপর্যায়ে পালিয়ে যায় আসামিরা। বিকেলে বাড়ি ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরলে ইশারায় নির্যাতনের কথা জানায় তাঁর মেয়ে।
শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটি পাশের বাসার ভাড়াটে সেই আসামিদের দেখতে পেয়ে ডাক চিৎকার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নেয়। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে