ঢাকার দুই সিটি করপোরেশনের সার্বিক কাজকর্ম পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বয়ে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে আহবায়ক এবং দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ-২০২৪ এর ২৪ ক এর (২) ধারা মোতাবেক সরকার কমিটি গঠন করেছে। কমিটিতে সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রাজউক, গৃহায়ক কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিটিসিএল, বিআইডব্লটিএ, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, প্রত্নতত্ব বিভাগ, জেলা প্রষাসক, তিতাস গ্যাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্য ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে