
সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস, নৌযান শ্রমিকদের ১০ দফাসহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সম্মেলন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মো. শাহ আলম ভূঁইয়া। উদ্বোধনী অধিবেশন শেষে নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির ঊর্ধ্বতন নেতারা।
সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, নৌযান শ্রমিকেরা নানান সমস্যায় জর্জরিত। এসব বাধা মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। সামনের দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি নবী আলম মাস্টার, সহসভাপতি আফসার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী, দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে