
টানা সাত দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে তা আবারও বাতিল করা হয়। এদিকে ট্রেন চলাচলের খবরে স্টেশনে আসা যাত্রীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) থেকে ঢাকার পাশে স্বল্প দূরত্ব এলাকায় ট্রেন চলাচলের কথা ছিল। এই এলাকাগুলো ছিল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর।’
তিনি আরও বলেন, ‘কিন্তু পরে যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আজও কমলাপুর থেকে কোথাও ট্রেন চলাচল করবে না।’
এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও জয়দেবপুরগামী যাত্রীদের স্টেশনে ভিড় করতে দেখা যায়। রেলওয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এসব যাত্রী। ফারুক হাসান নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, গতকাল খবরে জানলাম আজ (বৃহস্পতিবার) কমিউটার চলবে। এখানে এসে শুনি সিদ্ধান্ত বদল করা হয়েছে। আমাদের এভাবে না ভোগালেও হতো।’
এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ চালু ছিল। তবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সকালে মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলনকারীরা। এর পর থেকেই সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেল থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে