রাজধানীর বংশালের মালিটোলায় একটি বাসায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূর নাম নাসরিন জাহান বৃষ্টি (২০)। পুলিশ বলছে, কোনো কিছু খোয়া গেছে কী না, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আজ সোমবার দুপুরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছিলেন।
নাসরিনের বড় ভাই মো. মাজহারুল ইসলাম অভিযোগ করে জানান, ব্যাগ কারখানার মালিক স্বামী জলিল মিয়ার সঙ্গে একমাত্র মেয়ে স্নিগ্ধাকে (১) নিয়ে মালিটোলার একটি বাসায় থাকেন নাসরিন। গতকাল রোববার ইফতারের আগ মুহূর্তে কয়েকজন লোক বাসায় ঢুকে নাসরিনের হাত-পা বেঁধে বাসার টাকা-পয়সা লুট করে। এ সময় তাঁকে ছুরিকাঘাতও করে। পরে খবর পেয়ে তাঁর স্বামী নাসরিনকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখান থেকে আবার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ দুপুরে তাঁকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তাঁর পেটে দুইটি ছুরিকাঘাত রয়েছে।
আহত নাসরিন অভিযোগ করে জানান, ৭ তলা বাড়িটির ২য় তলায় তারা থাকেন। গতকাল ইফতারের আগ মুহূর্তে তিনি তাঁর রুমের দরজা বন্ধ করে বসে ছিলেন। তবে বাসার মূল দরজা খোলা ছিল। এ সময় কয়েকজন এসে তাঁকে ভাবি ভাবি বলে ডেকে রুমের দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলে দিলে ৫ ব্যক্তি তাঁর হাত বেঁধে ফেলে। আর মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয়। তখন বাসার টাকা, স্বর্ণালংকার লুট করে তারা। তাদের সবার মুখেই মাস্ক পরা ছিল। তাঁদের কাউকেই চিনতে পারেননি তিনি।
তবে তাদের বাসায় এক রুমে মোহাম্মদ আলী নামে এক ড্রাইভার সাবলেট ভাড়া থাকেন। সে এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করছেন নাসরিনের স্বজনেরা।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পারিবারিক কোনো কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ছাড়া পাশের রুমে সাবলেট থাকা মোহাম্মদ আলী নামের ওই ব্যক্তির সঙ্গে তাদের ঝগড়া চলছিল। বাসা থেকে লুটপাটের অভিযোগ করা হচ্ছে। কিছু খোয়া গেছে কিনা আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে বলা যাবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে