
সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুষ নেওয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
দুদক বলছে, অভিযোগটি অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদার এবং তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন ও হস্তান্তর করার চেষ্টা চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। রঞ্জিতের স্ত্রীর নামে ব্যাংকের বিভিন্ন হিসাবে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে