
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত লাখ টাকা ব্যাংকে জমা রাখতে গিয়ে জিয়াউর রহমান (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
গত ২০ এপ্রিল সকালে ফতুল্লার ইসলামী ব্যাংকে টাকা রাখার জন্য রওনা হয়ে নিখোঁজ হন জিয়াউর। তিনি পাবনা জেলার সুজানগর থানার সাতবাড়িয়া এলাকার শহিদ মল্লিকের ছেলে। সে পরিবার নিয়ে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় ভাড়া থাকতেন।
জিয়ার স্ত্রী সুস্মিতা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ উপলক্ষে ফতুল্লার বিসিক শিল্প এলাকার এক কারখানা মালিককে প্রায় ৭ লাখ টাকার শাড়ি ও লুঙ্গি পাবনা থেকে সরবরাহ করেন জিয়া। গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সেই টাকা দেওয়া কথা ছিলো। দুপুর ১২ টায় জিয়া তাঁকে ফোনে জানায় সে হাতে টাকা পেয়েছে এবং তা ইসলামি ব্যাংকে জমা রাখতে যাচ্ছেন। এরপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছে না।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিজস্ব সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ জিয়াউরের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে