
গাজীপুরের বাঘের বাজার এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহকর্মীরা। আজ বুধবার সকাল ৮টা থেকে অবরোধ চলছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
নিহত পোশাকশ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক ছিলেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দিতে কারখানায় আসছিলেন জান্নাতুল। পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার নিকটবর্তী স্থানে একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন। এ ঘটনার পরপরই পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, জান্নাতুল ফেরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে ছুটির জন্য কারখানার এপিএম মতিউর রহমানের কাছে আবেদন করেন। তবে ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে বিদায় করা হয়। পরদিন সকালে কাজে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় আসার পথে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে