
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। আজ বুধবার সকালে কালকিনি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহত এসকেন্দার খাঁর স্বজনেরা এই দাবি জানায়।
নিহত এসকেন্দার খাঁ কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ইগল) মোসা. তাহমিনা বেগমের সমর্থক ছিলেন। তিনি কালকিনির ভাটোবালী গ্রামের আমির হোসেন খাঁর ছেলে।
সংবাদ সম্মেলনে নিহতের ছেলে কিরণ খাঁ অভিযোগ করেন, গত শনিবার ভোরে বাড়ির সামনে রাস্তায় হাঁটতে বের হন তাঁর বাবা। এ সময় মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থক ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর বাবাকে জখম করা হয়। বাধা দিলে আরেকজনকেও কুপিয়ে আহত করা হয়।
কিরণ খাঁ আরও বলেন, এ সময় তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা মারা যান।
এ ঘটনায় নিহত এসকেন্দার খাঁর ছেলে কিরণ খাঁ বাদী হয়ে কালকিনি থানায় ৩১ জনের নামে হত্যা মামলা করেন। পরে গতকাল মঙ্গলবার ভোরে গাজীপুর থেকে বিল্লাল খাঁ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলা করার পর থেকে নিহতের পরিবারকে আসামিদের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, নিহত এসকেন্দার খাঁর পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে যেন আর কোনো ঘটনার জন্ম না নেয়, এ জন্য সবাইকে সতর্কও করা হয়েছে। এসকেন্দার খাঁ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে