
রমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ সম্পাদন করে ধর্মপ্রাণ মুসলমানগণ পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান। স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়ক সমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিকসংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তাঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে। এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তাঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে