সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটকতত্ত্ব বিভাগের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে দুরন্ত বিপ্লবের বিচরণ ছিল। জনসাধারণের কাছে একজন কৃষিবিদ ও রাজনীতিবিদ হিসেবে বিপ্লবের গ্রহণযোগ্যতা ছিল। আমরা চাই এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।’
নাটক ও নাটকতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক বলেন, ‘দুরন্ত বিপ্লব আমাদের বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র। পাশাপাশি সে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কেরানীগঞ্জের একটি নদী থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে