
মদ্যপ যুবক ও স্থানীয় বাসিন্দাদের ঝগড়া থামাতে আসায় নৈশপ্রহরী রুবেলকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মদ্যপ অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ ওঠা যুবকের নাম রুবেল হোসেন।
ঈদের দিন গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকার সাভারের নামাবাজার এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল ভোলার চরফ্যাশনের নূর মোহাম্মদ খলিফার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে সাভারের বাঁশপট্টি এলাকায় থাকতেন এবং নৈশপ্রহরীর চাকরি করতেন।
নিহতের স্ত্রী রাহিমা বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগে বাঁশপট্টি এলাকায় নৈশপ্রহরীর কাজ নেন। সোমবার রাত ১১টার দিকে আমার স্বামীর মোবাইল ফোনে কল আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পরেই খবর পাই, আমার স্বামীকে কে বা কারা গুলি করছে। তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তারেরা দেখে জানান, আমার স্বামী মারা গেছেন।’
রাহিমা বেগম আরও বলেন, ‘ঘটনার পরে জানতে পারি বাঁশপট্টি এলাকার ব্যবসায়ী মনির হোসেনের জামাতা রুবেল হোসেন আমার স্বামীকে গুলি করে হত্যা করেছেন। তাঁর সঙ্গে সোহাগ ও শামীম নামের আরও দুজন ছিলেন।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরনাথ সরকার অর্ণব বলেন, ‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর মুখে গভীর ক্ষত রয়েছে। ক্ষতটা বুলেটের বলে মনে হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়ী মনির হোসেনের জামাতা রুবেল মদ্যপ অবস্থায় তাঁর চাচাশ্বশুর মুক্তার হোসেনকে (মনিরের ছোট ভাই) গালিগালাজ করতে থাকেন। এ নিয়ে রুবেল ও স্থানীয় কয়েকজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় কেউ একজন নৈশপ্রহরী রুবেলকে ফোনকলে ডেকে আনেন। নৈশপ্রহরী রুবেল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিভৃত করার চেষ্টা করেন। তখন মনির হোসেনের জামাতা রুবেল উত্তেজিত হয়ে তাঁকে (নৈশপ্রহরী) গুলি করেন।
আজ মঙ্গলবার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে নৈশপ্রহরী রুবেলকে হত্যা করা হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকের নাম আসছে। আমাদের টিম কাজ করছে। খুব শিগগির সব জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে