
ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় এজাহার করা হয়েছে। আজ শনিবার রাতের মধ্যেই মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে এজাহার করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করতে বাড়িতে প্রবেশ করেছিল এবং হামলাকারীকে অন্ধকারে চেনা যায়নি বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়ার বোস বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) আহত হন। তাঁরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক অর্ণব জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার হার ভেঙে গেছে।
এজাহারে সৌগত বসু উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অবৈধভাবে এক দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় বাড়িতে মা, বাবা ও প্রতিবেশী প্রীতি মালো অবস্থান করছিল। হঠাৎ প্রীতি বাড়িতে কারও উপস্থিতি টের পায়। এরপর দোতলা বাড়ির নিচতলার ঘরগুলোয় খুঁজতে থাকে। একপর্যায়ে দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অজ্ঞাতনামা ব্যক্তি শ্যামলেন্দু বসুর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে প্রীতি ও কাকুলী বসুকেও কুপিয়ে এবং আঘাত করে পালিয়ে যায়।
জানতে চাইলে আজ শনিবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে সাংবাদিক সৌগত বসু থানায় এজাহার দিয়েছেন। রাতেই মামলা হিসেবে রুজু করা হবে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে থানায় নিয়ে এসেছি, তার সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অপর একজন যুবকের নাম জানা গেছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া যারাই এ ঘটনার সঙ্গে জড়িত অতিদ্রুত প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে