কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অপরাধে মো. রিয়াদকে (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. রিয়াদ উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রিয়াদ এক কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ওই কিশোরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৫ মার্চ রাতে বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে রিয়াদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন বাড়ি ফিরলে ঘটনাটি জানায় ওই কিশোরী।
এর পর রিয়াদ ও তাঁর পরিবারকে বিয়ের ব্যাপারে চাপ দেন কিশোরী পরিবার। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করতে থাকেন রিয়াদের পরিবার। এ পরিস্থিতিতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরও বিয়ে না করায় ২০১৮ সালের ১৭মে কিশোরীর মা বাদী হয়ে রিয়াদকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. রিয়াদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।
বিচারিক প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে