নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার পূর্বাচল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শমসের আলী ওই এলাকার হাসমত আলী ওরফে দয়ালের ছেলে এবং চনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তিনি চনপাড়ার নিয়ন্ত্রক হয়ে ওঠেন। চনপাড়াসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক কারবার ও নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। এ ছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একক আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান শমসের। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি লিয়াকত আলী আজকের পত্রিকা বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে পূর্বাচল এলাকা হতে শমসেরকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে