নিখোঁজের এক মাস পর রাজধানীর তুরাগ থেকে করম আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের বেড়িবাঁধের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের ঢাল থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরে গোয়েন্দা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় তাঁর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহত ওই বৃদ্ধ হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হযরত আলীর ছেলে করম আলী।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর বেড়িবাঁধের ঢাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিচয় পাওয়ার পর অষ্টগ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নাফের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মাধ্যমে নিহত বৃদ্ধের ছেলে কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন করম আলী। এক মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি।’
ওসি মওদুত আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে