নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাভেল মিয়া (৩০) নামের ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনার জেরে বিএনপির এক নেতা ও তাঁর অনুসারীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, কথা-কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের উত্তেজনা চলছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে। এ সময় বায়েজিদ ও তাঁর লোকজন পৌরসভার সামনে গিয়ে আমিনুল ও তাঁর অনুসারীদের খুঁজতে শুরু করেন। সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। তাঁকে আমিনুলের অনুসারী মনে করে মারধর করেন বায়েজিদের অনুসারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে পাভেল মারা যান।
এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজিদ ও তাঁর অনুসারীদের তিনটি ঘরে আগুন দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত পাভেলের বড় ভাই শাহিন বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজিদ কারও কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে