
ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে। দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
মাঝ পদ্মায় আটকা ফেরিগুলো হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা ও এনায়েতপুরী।
এদিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও যানবাহনশ্রমিকেরা তীব্র দুর্ভোগের শিকার হন।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যা থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি নদীতে আটকা পড়ে, যে কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে