
গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, প্রায় ১১ লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ফারুক তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে বলে এই অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের লোহার গ্রিল কেটে বাসায় ঢোকে ডাকাত দল। তাদের কাছে থাকা পিস্তল, ধারালো অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, ১১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে বেরিয়ে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
বাড়ির মালিক ফারুক অভিযোগ করে বলেন, ‘রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে ছয়-সাতজন ডাকাত পিস্তল ও ধারালো ছুরি দেখিয়ে আমার ছেলে ও পরিবারের অন্যদের জিম্মি করে সব লুটে নেয়। বৃহস্পতিবার ভোরে পুলিশে খবর দিই। ডাকাতির মামলা করব।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। ঘটনার সময় বাড়ির সিসিটিভি বন্ধ ছিল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে