মাদারীপুরের কালকিনিতে নির্বাচনকে কেন্দ্র করে বেদেপল্লীর বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। আজ শনিবার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় মাদারীপুরের কালকিনিতে নির্বাচনকে কেন্দ্র করে বেদেপল্লির অন্তত ২০টি বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নিজেদের প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান বেদে সম্প্রদায়ের লোকজন। উক্ত ঘটনায় রাজনৈতিক পক্ষগুলো একে অপরকে দোষারোপ করছে এবং পরস্পরকে দায়ী করে বক্তব্য প্রদান করছে। প্রাপ্ত তথ্যমতে, এখনো মামলা গ্রহণ করেনি পুলিশ।
এ ঘটনার নিন্দা জানিয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ভোটাধিকার প্রত্যেকের অধিকার। এটি প্রয়োগের কারণে যদি বেদে পল্লীর বাসিন্দাগণ হামলার শিকার হয়ে থাকেন তবে তা অত্যন্ত নিন্দনীয় এবং জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
কমিশন মনে করে, তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে বিভিন্ন সময় ক্ষেত্র বিশেষে কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। অতীতেও এদের দমন করার প্রচেষ্টা নেয়া হয়েছিল। সেরকমভাবে এখনো বাংলাদেশের প্রত্যেক সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের কর্তব্য। এক্ষেত্রে কেউ কারো অধিকার যাতে হরণ করতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে, অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও মানোন্নয়নে কাজ করে যেতে হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে