গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর দুজন কর্মীকে শোকজ করা হয়েছে। নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে হেয় করে এবং জাতীয় নবম ও দশম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্যের অভিযোগে আজ বৃহষ্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটি তাঁদের শোকজ করেছে।
তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ বিষয়ে ব্যাখা দিতে আগামীকাল শুক্রবার দুপুর ৩টার মধ্যে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা আলিফ রহমান।
শোকজ পাওয়া দুজন হলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু মিয়া ও কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল মিয়া।
নোটিশে ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু মিয়াকে বলা হয়, তিনি বাড়িয়া ইউনিয়নের সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে নৌকা প্রতিকের প্রার্থী মেহের আফরোজ চুমকিকে হেয় করে এবং জাতীয় নবম ও দশম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আগামীকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার মধ্যে গাজীপুর-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আলিফ রহমান বরাবর সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
কাউন্সিলর বাদল হোসেনের নোটিশ থেকে জানা যায়, তিনি রাত সাড়ে ১২টা সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকিকে হেয় করে এবং জাতীয় নবম ও দশম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আগামীকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার মধ্যে গাজীপুর-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আলিফ রহমান বরাবর সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে বাদল মিয়া বলেন, ‘আমি কখন কী বলেছি তা আমার মনে আসতেছেনা। যেহেতু আমাকে ডাকা হয়েছে আমি কালকে স্বশরীরে উপস্থিত হয়েই এর জবাব দিব।’
ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কুকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে