নারীর প্রতি বৈষম্য কেবল নারীর সমস্যা নয়, এটি সামাজিক সমস্যা। দেশে নারী সমাজের অগ্রগতি দৃশ্যমান হলেও নারীর অধিকার ও ক্ষমতায়নের পথে সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক বাধার বিস্তার ঘটেছে। এই পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নম্বর লক্ষ্য জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হলে নারীকে উন্নয়নের লক্ষ্য হিসেবে দেখার পরিবর্তে উন্নয়নের বাহন হিসেবে দেখার দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাতে হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত সভার ঘোষণাপত্রে এসব কথা বলা হয়। ‘বৈষম্যকে চ্যালেঞ্জ করি, সমতার চেতনা প্রতিষ্ঠা করি’-এই স্লোগানের আলোকে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পথ অতিক্রমের পর নতুন নতুন অভিজ্ঞতা নারী আন্দোলনের সামনে এসেছে। আজ জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটেছে, উন্নত প্রযুক্তির ব্যবহার বেড়েছে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সমাজে আজ অতিকেন্দ্রিকতা বেশি হচ্ছে, জলবায়ু সংকট বাড়ছে। এর মধ্যে নারীর জীবনে পরিবর্তন হয়েছে। তারা অধিকার সচেতন হয়েছে। নারীর শক্তিতে বিকশিত করতে নারীদের পাশে দাঁড়াতে হবে। নারীর জীবনের মূল সংকট বৈষম্য এই বৈষম্য কোন কোন জায়গায় আছে তা চিহ্নিত করতে হবে। লড়াকু নারীর জীবনে যে সাহস সঞ্চার হয়েছে তাকে সংগঠিত করে নারী আন্দোলনকে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমতা, ন্যায়বিচার ও মর্যাদাকে প্রতিষ্ঠা করতে হবে।
স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, মুক্তিযুদ্ধের সময়কালে সংগঠিত নারী সমাজ এক আত্মপ্রত্যয় নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গড়ে তোলে। বৈশ্বিক ও জাতীয় নারী আন্দোলনের মাধ্যমে জাতীয় উন্নয়নের মূল ধারায় নারীকে যুক্ত করতে নারীবান্ধব বিভিন্ন আইন ও নীতিমালা প্রণীত হলেও আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে। সামাজিক রীতিনীতি, প্রথায় এখনো বৈষম্য আছে। ধর্মভীরুতার নামে পশ্চাৎপদতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নারী আন্দোলনসহ সকল সামাজিক আন্দোলনকে অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তুলতে হবে।
সভায় ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আক্তার হোসাইন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।
অ্যাডভোকেট সালমা আলী বলেন, যৌন নিপীড়ন প্রতিরোধে বিভিন্ন আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। প্রয়োগ বলবৎ করতে হলে সম্মিলিতভাবে নারী আন্দোলন অব্যাহত রাখতে হবে; নতুন প্রজন্মকে দৃশ্যমান করতে হবে। আইনজীবীদের সময়োপযোগী প্রযুক্তিগত প্রশিক্ষণ দিতে হবে। প্রযুক্তির বাইরে যেয়েও মহিলা পরিষদকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি।
আলোচকেরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে নারীদের জন্য সংবেদনশীল পরিবেশ নেই। রাষ্ট্র ও সমাজ নারীর প্রাপ্যটুকু দিতে চায় না। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নারীকে নতুনভাবে নেতৃত্বের কথা বলা হলেও এখানে বৈষম্য আছে। ‘বৈষম্য যে অপরাধ’ এটা নীতি নির্ধারণী ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা সম্ভব না হলে বৈষম্য দুর করা সম্ভব না।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে