
গণপূর্ত অধিদপ্তরের অধীনে কর্মরত দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা জানিয়েছেন কর্মচারীরা।
কর্মচারীদের অভিযোগ, আশ্বাস দিয়েও তাঁদের দাবি পূরণ করা হচ্ছে না। তাঁদের ওপর অত্যাচার করে তাঁদের নামে মামলা দিয়েই গ্রেপ্তার করানোর পাঁয়তারা চালাচ্ছে গণপূর্তের একটি চক্র। উপস্থিত কর্মচারীরা দাবি করেন, গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারী হিসেবে তাঁরা দীর্ঘ ১৫-২০ বছর বা তারও অধিক সময় ধরে কর্মরত। কিন্তু তাঁদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।
দৈনিক হাজিরাভিত্তিক কাজ করা কর্মচারীদের পক্ষ থেকে মনির হোসেন শোভন বলেন, ‘এই পয়সা দিয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। হাড়ভাঙা পরিশ্রম করেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছি।’
দৈনিক ভাউচারভিত্তিক মজুরিতে নিয়োগ ব্যক্তিদের একজন শ্রমিকের কাজের মেয়াদ ১৩ বছর পূর্ণ হলে তাঁকে রাজস্ব খাতে আনয়নের নীতিমালা রয়েছে বলে উল্লেখ করেন মনির। তিনি বলেন, ‘ইতিপূর্বে হাইকোর্টের রায়ের আলোকে আমাদের ১ হাজার ৫১৭ জন কর্মচারীর মধ্যে থেকে ৪২ জনকে চাকরিতে স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও আমাদের চাকরির বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে