বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালাম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৯ অক্টোবর সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে সাদা পোশাকে একদল পুলিশ ব্যাপারী পাড়া, বেড়াবুচনা ও সবুজবাগ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে বিএনপি নেতা ফরহাদ ইকবালকে সবুজবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে একটি পুলিশভ্যানে উঠিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ফরহাদ ইকবালের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানা হেফাজতে রয়েছেন।’
জানা যায়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপির ১৯৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১৬৬ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে