
দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরমুখী সড়কে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড, কার্যকর করতে হবে’ সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী কুবরাতুল আন কানিজ বলেন, ‘একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি। তারপর আমরা কী দেখতে পেয়েছি? আজ ঘরে বাইরে কোথাও নারীদের নিরাপত্তা নেই। শহীদ মিনারে ফুল বিক্রি করতে গিয়ে চার বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। চলন্ত বাসে নারীরা নিপীড়নের শিকার হয়। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নেয় না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, চাচা রাজু ভাস্কর্যে এত মানুষ কেন, আর নারীদের নিরাপত্তা কোথায়?’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘গণঅভ্যুত্থানের এতদিন পর এসে নিরাপত্তা নিয়ে কথা বলতে লজ্জা লাগে। আমাদের অভ্যুত্থান রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোর পরিবর্তনের উদ্দেশ্যে ছিল। কেবল রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এসেছে, সামগ্রিক কাঠামোর পরিবর্তন হয়নি। গত ৭২ ঘণ্টায় যে পরিমাণ ধর্ষণের কথা শুনেছি, তাতে মনে হয় এ সরকার আসলে কোনো কাজই করে না।’
আশরেফা খাতুন আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামোয় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। দুখঃজনক বিষয় হচ্ছে আমরা বারবার সরকারকে এগুলো মনে করিয়ে দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিত করবে।’
দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, ‘দেশে নারীদের নিরাপত্তা নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। নতুন বাংলাদেশে আমরা এমনটাই কি আশা করেছি? উপদেষ্টারা সবাই ঘুমাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে