
ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান।
এর আগে আজ শনিবার বিকেলে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করতে বাড়িতে ঢুকেছিল এবং হামলাকারীকে অন্ধকারে চেনা যায়নি বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়ার বোস বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) আহত হন। তাঁরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক অর্ণব জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে গেছে।
এজাহারে সৌগত বসু উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অবৈধভাবে ঢোকে এক দুর্বৃত্ত। এ সময় বাড়িতে মা, বাবা ও প্রতিবেশী প্রীতি মালো অবস্থান করছিলেন। হঠাৎ প্রীতি বাড়িতে কারও উপস্থিতি টের পান। এরপর দোতলা বাড়ির নিচতলার ঘরগুলোয় খুঁজতে থাকেন।
একপর্যায়ে দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অজ্ঞাতনামা ব্যক্তি শ্যামলেন্দু বসুর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে প্রীতি ও কাকুলী বসুকেও কুপিয়ে এবং আঘাত করে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে