রাজনৈতিক কয়েকটি দলের সমাবেশকে ঘিরে রাজধানীর পল্টন থেকে বিজয়নগর এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে। বিএনপি, গণ অধিকার, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীরা একসঙ্গে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে মারছে। অন্যদিকে পুলিশ তাদের সরিয়ে দিতে রাবার বুলেট ছুড়ছে। বেলা ২টা নাগাদ এই সংঘর্ষের শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, বিএনপি, গণ অধিকার, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীরা লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ নেতা-কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করেছেন তাঁরা। এই সংঘর্ষে দু-তিনজন গুরুতর আহত হয়েছেন বলে দেখা গেছে।
রাজধানীতে আজ ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করেছে একাধিক রাজনৈতিক দল ও জোট। বেলা ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ, একই সময়ে নয়াপল্টনে সরকারপতনের এক দফা দাবিতে বিএনপির সমাবেশ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আরামবাগে মহাসমাবেশ করছে জামায়াতে ইসলামী।
অন্যদিকে গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২-দলীয় জোট বেলা ২টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ২টায় পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে, মতিঝিলের নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি দুপুরে সমাবেশ করবে বলে জানিয়েছে।
এ ছাড়া এলডিপি বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলাকায়, বেলা ১১টায় বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে এবি পার্টি, বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে গণ অধিকার পরিষদ (নুরুল হক), বেলা ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্য, বেলা ৩টায় মালিবাগ মোড়ে এনডিএম ও বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে লেবার পার্টির সমাবেশ। এসব সমাবেশ ঘিরে রাজধানীর কয়েকটি জায়গায় নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে