
রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল শনিবার রোজীনা বেগম পল্লবী থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী আব্দুল আহাদ মোল্লা পল্লবীর মানিকদী গ্রিন হ্যাভেন বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মী পদে চাকরি করেন। তিনি গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় দুই সন্তান রোহান মোল্লা বিজয় (৭) ও মুসা মোল্লাকে (৩) ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে বিছানার ওপরে ফেলে রাখেন। এ সময় রোজীনার বৃদ্ধবাবা জাবেদ আলী বাসায় ছিলেন। তিনি রোহান ও মুসাকে হত্যার দৃশ্য দেখে চিৎকার করলে, আহাদ নিজেও তাঁর গলায় ছুরি চালয়। সন্তানদের পাশেই রক্তাক্ত অবস্থায় তাঁকেও অচেতন অবস্থায় পাওয়া যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মামলায় একমাত্র আসামি আহাদ মোল্লা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ভর্তি রয়েছেন। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢামেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, আহাদ মোল্লা অবস্থা আগের চেয়ে ভালো। একা একা বাথরুমে যাচ্ছেন। ইশারায় কথা বলছেন। হাসপাতালে তাঁর পাহারায় থাকা পল্লবী থানার এএসআই আব্দুর রশীদ চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আহাদের অবস্থা আগের চেয়ে ভালো। তবে সে মুখে কিছু খেতে পারে না। বিশেষ ব্যবস্থায় খাওয়ানো হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে