নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলখানা মোড়ে মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। একই সময়ে মহাসড়ক অবরোধ করা হয় মাধবদী বাসস্ট্যান্ড এলাকায়।
এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ এ অবরোধ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলনকারীরা নরসিংদীসহ সারা দেশে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ হত্যার বিচার দাবি করেন।
অবরোধ চলাকালে মহাসড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। তবে শহরের কোর্ট রোডে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়সহ প্রশাসনিক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে