
মানিকগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা পরিবারের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় ব্যবসায়ীর ছেলে জনি মিয়া মানিকগঞ্জ সদর থানায় বাদী হয়ে মামলা করেন। এর আগে গত বুধবার ভোর ৪টার দিকে জেলা সদর উপজেলার শিববাড়ী গ্রামের মো. লাভলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঠিকাদার ব্যবসায়ী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ছয়জন ডাকাত বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়িতে ব্যবসায়ী লাভলু মিয়ার শ্যালিকা রুমা বেগম একাই ছিলেন। তারা রুমা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বাড়িতে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।
রুমা বেগম বলেন, ‘ভোর ৪টার দিকে ডাকাতদল বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। আমি বাড়িতে একাই ছিলাম। পরে আমার রুমে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে ছয়জন মুখোশধারী ডাকাত আমার হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা আমার দুলাভাই ও বোনকে অকথ্য ভাষায় গালি দেন। তারা আলমারি, খাট ও লকার ভেঙে ১২ ভরি স্বর্ণ এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।’
ব্যবসায়ী লাভলু মিয়ার পুত্রবধূ ইসরাত জাহান তন্বী বলেন, ‘বুধবার আমাদের বিবাহবার্ষিকী ছিল। এ উপলক্ষে আমার শাশুড়ি ঢাকায় আমাদের বাসায় ছিলেন। বাসা খালি থাকবে এ কারণে খালাশাশুড়ি বাসায় একা ছিলেন। ডাকাতেরা আমার খালাশাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা নিয়ে গেছে। ডাকাতির ঘটনাটি পরিকল্পিত।’
ভুক্তভোগী লাভলু মিয়া সাংবাদিকদের বলেন, ‘থানায় মামলা করা হয়েছে। তদন্ত চলছে।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত চলমান।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে