
গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন রাসেল পাহাড় (২৫) নামের এক যুবক। এতে রাজি না হওয়ায় গায়ে আগুন ধরিয়ে তাঁকে হত্যাচেষ্টা করেন রাসেল। গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনায় গতকাল সোমবার রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গৃহবধূ হত্যাচেষ্টার ঘটনায় আজ বেলা ১১টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম।
এ সময় পুলিশ সুপার জানান, রাসেলের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার কাগদি এলাকায়। তিনি এক গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে তাঁর ওপর ক্ষুব্ধ হন রাসেল।
গত ২৫ নভেম্বর রাতে গৃহবধূ ঘর থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা রাসেল ও তাঁর এক সহযোগী গৃহবধূর মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে হাত-পা দিয়ে বেঁধে গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেন। গৃহবধূ আগুন থেকে বাঁচতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় চিৎকারে স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করের বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।
আগুনে গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনার পরের দিন ভুক্তভোগীর বোন সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাসেলকে গতকাল বিকেলে ভেদরগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক ও জঘন্য কাজ। প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি নেশায় আসক্ত। তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। রাসেলকে ধরতে সক্ষম হয়েছি। তাঁকে আজ আদালতে পাঠানো হবে। এ ছাড়া তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে