
গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী মহিদুল ইসলামের (৩০) মৃত্যুর পর মারা গেলেন তাঁর স্ত্রী নার্গিস খাতুন (২৫)। এ নিয়ে আগুনের ঘটনায় মারা গেলেন ৬ জন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান নার্গিস। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
ডা. তরিকুল ইসলাম জানান, নার্গিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। সকালে নার্গিসের স্বামী মহিদুল ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে মারা যান।
মৃত মহিদুলের ভাই সিদ্দিক খান জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা গ্রামে। মহিদুলের বাবার নাম সাবেত খান। আর নার্গিসের বাবার নাম আব্দুর রাজ্জাক। নার্গিস একটি গার্মেন্টসে কাজ করতেন। একটি ঝুটের গোডাউনে কাজ করতেন মহিদুল। তাদের ঘরে তিন বছরের এক সন্তান রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে