
রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্য দিবালোকে লুট করতে গিয়ে বিকাশ এজেন্ট নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ডিএমপির দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ পরিদর্শক সুমন কুমার বলেন, দোকানি ও বিকাশ এজেন্ট সুমন কুমার পাল (৪০) নিহতের ঘটনায় তাঁর স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় জনতার হাতে আটক ও পিটুনির শিকার আব্দুল করিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল করিম জামালপুর সদর উপজেলার বগাবাইক গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে। করিম বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকেন।
তিনি আরও বলেন, গতকাল শনিবার রাতে দক্ষিণখান থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী। ওই মামলায় দুজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন গ্রেপ্তার রয়েছেন। হত্যা ও লুটপাটের পর পালিয়ে যাওয়া আরেকজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে পুলিশ পরিদর্শক সুমন কুমার বলেন, গ্রেপ্তার হওয়া করিম রাজধানীর পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তাই তাঁকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্ব শত্রুতা ছিল নাকি শুধু লুটপাটের উদ্দেশ্য ছিল, সেটি জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।
উল্লেখ্য, রাজধানীর দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকার ভাই-ভাই মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুমন কুমার পালকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় দোকান থেকে টাকা-পয়সাও লুট করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে