
রাজধানীর লালবাগ বেরিবাঁধে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। জানা গেছে, তাঁর নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ এবং এর চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে লালবাগ বেড়িবাঁধে শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, সানজিদার বাবার নাম আবু তাহের। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী তিনি। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে