
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদল প্রায় সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগী রেজাউল করিম ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল নামের একটি কারখানার মালিক।
ভুক্তভোগী রেজাউল করিম বলেন, ‘ভোরে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। ঘরের বাইরেও ডাকাত দলের আরও কিছু সদস্য দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। তারা আমাদের হাত-পা বেঁধে ফেলে। চিৎকার দেওয়ার চেষ্টা করলে আমার ছেলে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী নাসরিনকে এলোপাতাড়ি মারধর করে। ঘর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়।’
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে