ঢাকার দোহার উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় লাবলু (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই (ভাঙ্গা) খান বাজার এলাকার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডোমের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
লাবলু ২০ থেকে ২৫ বছর আগে বিদেশ থেকে আসেন। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাটে বেশির ভাগ সময় তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যেত।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় রাখা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে