
মানিকগঞ্জের হরিরামপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের দর্জিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, গৃহবধূকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, গৃহবধূর নাকের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মৃত গৃহবধূর নাম স্মৃতি সরকার (২০)। তিনি যাত্রাপুর গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। তিনি ব্যাটারিচালিত রিকশা চালান। এই দম্পতির দুই বছরের ছেলেসন্তান আছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দুই ছেলের বউয়ের মধ্যে তাদের বাচ্চাদের নিয়ে প্রায়ই ঝগড়া হতো। কয়েক মাস আগে ঝগড়া করে বাপের বাড়িও কয়েক মাস থেকে এসেছেন স্মৃতি। গতকাল তাঁর সন্তান কান্না শুরু করলে শাশুড়ি ডাকতে গিয়ে দেখেন স্মৃতি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
স্মৃতির খালাতো ভাই সুদেপ বলেন, তাঁর বোনকে তাঁর স্বামী সঞ্জিত খুন করেছে। শরীরে মারধরের আঘাত রয়েছে।
স্মৃতির মা রানী দাস বলেন, ‘আমার মেয়েকে মাঝেমধ্যে মারধর করত সঞ্জিত। ওরে মাইরা ফালাইছে।’
স্মৃতির শাশুড়ি নিয়োতি সাহা বলেন, ‘কোনো কাইজা (ঝগড়া) হয় নাই।’ শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘তা তো জানি না।’
গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা জানান, বিকেল ৪টার দিকে রিকশা নিয়ে বের হয়েছিলেন। খবর পেয়ে সাড়ে ৫টার দিকে বাড়ি এসে দেখেন তাঁর স্ত্রী নেই।
হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, গতকাল রাতে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সঞ্জিত সাহা ও তাঁর মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে