গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কোয়ার্টার থেকে সাব্বির হোসেন নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে অবস্থিত প্যারামাউন্ড কারখানার কোয়ার্টার থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সাব্বির হোসেন (২৩) শরীয়তপুর জেলার পালং থানার নরবালাখানা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার প্যারামাউন্ট কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের ভাই জামান বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে সে কারখানার কোয়ার্টারে থেকে চাকরি করত। গতকাল রাতে একই কারখানায় চাকরি করা আমার বোনজামাই আমাকে ফোন দিয়ে জানায় ভাই আত্মহত্যা করেছে। এরপর রাতেই দ্রুত কারখানার কোয়ার্টারে গিয়ে ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তবে কী কারণে সে আত্মহত্যা করছে বলতে পারছি না।’
প্যারামাউন্ট কারখানার ব্যবস্থাপক মাইনুদ্দিন বলেন, ‘সাব্বির কয়েক বছর ধরে কারখানায় সুনামের সঙ্গে চাকরি করছিল। তবে হঠাৎ করে কী কারণে সে আত্মহত্যা করল কিছুই বলতে পারছি না। সে খুবই বিনয়ী ও কর্মঠ ছিল।’
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে রাতেই কারখানার কোয়ার্টার থেকে নিহত শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে