পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায়ও বসানো হয়েছে আরও ৩৪টি ডোম ক্যামেরা। গত মঙ্গলবার থেকে এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
পদ্মা সেতুর টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোরীয় এক্সপ্রেসওয়ে করপোরেশন’ জাজিরা প্রান্তে ১৭টি ও মাওয়া টোল প্লাজা প্রান্তে ১৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় দুটি অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা চারদিকে সমানভাবে ঘুরবে। সোজা সড়কে ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহন নজরদারিতে রাখতে পারবে। আর সড়ক বাঁকা হলে এক কিলোমিটার এলাকার চারদিকের পরিষ্কার ভিডিও চিত্র সংরক্ষণে সক্ষম হবে। সেতু এলাকায় বিভিন্ন সময় যেসব দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা কীভাবে ঘটছে সেটি সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সেতুর দুপাশে টোল প্লাজায় ছয়টি করে বুথ সক্রিয় আছে। কিন্তু ১৫-২০ হাজার যানবাহনের আসা-যাওয়া নজরদারি করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না। সেতু উদ্বোধনের পর থেকে জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ব্যারিয়ার ও টোল বুথে কয়েক দফা বাস ও ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
এ ছাড়া, জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে দুর্ঘটনায় ১ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেতুর ওপরে দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। কয়েক দফা ট্রাক ও বাস উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। যানবাহনের চাপ বাড়লে প্রায়ই টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে টোল প্লাজা ও তার সামনের সড়কে নজরদারি বাড়ানোর উদ্যোগে দুই প্রান্তে সিসি ক্যামেরা বসিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত প্রকৌশলী আহম্মেদ জিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে সার্ভিল্যান্স সিস্টেমের ক্যামেরা বসানোর কাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে