
বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন।
আজ শনিবার (১ মার্চ) মহিলা জজ অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মেলনে যোগ দেন।
অন্য যাদের নির্বাচিত করা হয়েছে তাঁরা হলেন সহসভাপতি বিচারক রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগমও শাহনাজ সুলতানা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন, বিচারক উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুন ও আফসানা আবেদীন।
কোষাধ্যক্ষ নওরীন আক্তার কাঁকন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুসরাত জাবীন নিম্মী, সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেহেরা মাহবুব, সমাজ কল্যাণ সম্পাদক সোনিয়া আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফা চৌধুরী হিমেল।
নির্বাহী সদস্যরা হলেন জেলা জজ সামসুন নাহার, মাকসুদা পারভীন, শারমীন জাহান, ফারহানা ফেরদৌস, অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা, রেহানা আক্তার, মোসাম্মত মনিরা সুলতানা, নাজমুন নাহার সুমী, যুগ্ম জেলা জজ মাসুদা ইয়াসমিন, মাহমুদা আক্তার তামান্না ফারাহ, পলি আফরোজ, নাহিদ সুলতানা, সিনিয়র সহকারী জজ/সহকারী জজ নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ, ইশরাত জাহান, মোহনা আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা জজ জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে