গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন বেসরকারি আবাসন প্রকল্পের কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে উপজেলার পানজোড়ার সুখপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজীব টুলু।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার নাগরীর পানজোড়া এলাকার রায়হান মোল্লা (৩২), রাঙামাটির মরণসড়ি এলাকার বিপুল চাকমা (২১), নেত্রকোনা কেন্দুয়ার পুকটি এলাকার মো. আনোয়ার হোসেন (৩৩) ও উপজেলার দক্ষিণসোম এলাকার সজল (৩১)।
এ তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজি টুলু আজকের পত্রিকাকে বলেন, উপজেলার নাগরী এলাকায় অনুমোদনহীন অনেকগুলো আবাসন প্রকল্প রয়েছে। যারা কৃষকের জমি অবৈধভাবে দখল করে তাতে বালু ভরাটের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কৃষিজমি রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে