
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেছেন স্বামী শফিকুল ইসলাম (৩৫)। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ফতুল্লা থানার কাশিপুর হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সানোয়ারা বেগম (৩২)। ঘাতক ও ভুক্তভোগী সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের পরিবারে সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামে দুই কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, শফিকুল সিঙ্গাপুর প্রবাসী। ১৫ দিন আগে তিনি বাংলাদেশে আসেন। বিকেলে বড় মেয়ে সুমাইয়া ছাদে খেলছিল। সানোয়ারা নিষেধ করলেও সুমাইয়া নিষেধ অমান্য করে ছাদে খেলতে থাকে। নিচে নামার পর সানোয়ারা মেয়েকে শাসন করে চড় দেয়। এতে সংজ্ঞাহীন হয়ে পড়ে মেয়ে সুমাইয়া। মেয়েকে সংজ্ঞাহীন দেখে ক্ষিপ্ত হয়ে শফিকুল ঘরের ভেতরে থাকা চাপাতি দিয়ে সানোয়ারার গলায় ও বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সানোয়ারা।
হত্যাকাণ্ডের পরেও পালাননি শফিকুল। স্ত্রীকে হত্যার পর তার পাশেই বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং শফিকুলকে গ্রেপ্তার করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে স্বামী শফিকুল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে