দৌলতপুর উপজেলার চকহরিচরন গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম মধুমালা (২৮)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে আশপাশের লোকজন এসে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্মৃতি পাল গৃহবধূ মধুমালার মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা আমার গ্রামে ঘটেছে। নিহত গৃহবধূর ছোট দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলের বয়স নয় বছর আর মেয়ের বয়স দুই বছর।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে নেওয়ার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে