সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হাইকোর্ট বিভাগের এক বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলামকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৯ আগস্ট তাকে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যারিস্টার আশরাফকে ওই সময় পর্যন্ত আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ফেসবুকে থাকা তার বক্তব্য অবিলম্বে অপসারণ করতে বলা হয়েছে বিটিআরসিকে।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, এতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এর আগেও এই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তখন আদালত মহানুভবতার সঙ্গে তাকে ক্ষমা করে দেন। তখন তিনি লিখিত দিলেও এখন প্রতিশ্রুতি ভেঙে আবার এ রকম করেছেন।’
এর আগেও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল এবং পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। নিঃশর্ত ক্ষমা চেয়ে তখন পার পান ব্যারিস্টার আশরাফ। ওই সময় আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করেন। তবে আবারও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে