
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলায় মাহাবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি শেষে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর আগে গত ২৬ জুন শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ডা. মিলি তাঁর আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, তিনি ঘটনার দিন হাসপাতালে ছিলেন না এবং আঁখির অস্ত্রোপচারেও জড়িত ছিলেন না। আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর এই সময়ের মধ্যে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। অভিযোগ উঠে ভুল চিকিৎসায় প্রথমে নবজাতক এবং পরে আঁখিও মারা যান। ওই ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে