
গাজীপুরের টঙ্গীতে সালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া বন্ধুকে বাধা দিতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুরে এক বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল গতকাল রোববার বিকেলে বন্ধু ওমর ফারুকের সঙ্গে তাঁর পারিবারিক কলহ সমাধান করতে একটি সালিসে যোগ দেন। সেখানে একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর। পরে তিনি ছুরি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে গেলে আরিফুল বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন।
আশপাশের লোকজন পরে আরিফুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক আতিকুর বলেন, ‘আরিফুলের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে