মাদারীপুরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তুহিন দর্জি (৩৪) মাদারীপুর মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তুহিন দর্জি তাঁর বন্ধু শিমুল সরদারকে নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় ব্যক্তিগত কাজে যান। ফেরার পথে ঝাউদি গিরি এলাকায় আসলে মোটরসাইকেল থামিয়ে তুহিন ও শিমুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এ সময় শিমুল পালিয়ে গেলেও এলোপাতাড়ি কুপিয়ে তুহিনকে জখম করা হয়। তুহিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তুহিন দর্জির শরীরের বিভিন্নস্থানে একাধিক কোপানোর চিহ্ন আছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রতার জেরে এই হামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে